ঢাকা | বঙ্গাব্দ

কমলনগরে ব্যবসায়ি অপহরণ ‎

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 132
কমলনগরে ব্যবসায়ি অপহরণ ‎ ছবির ক্যাপশন : কমলনগরে ব্যবসায়ি অপহরণ ‎

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের কমলনগরে আজাদ উদ্দিন (৩৮) নামে এক কনফেকশনারি ব্যবসায়িকে অপহরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার হাজিরহাট বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ৪-৫ জন যুবক সিএনজি চালিত অটোরিকসা করে তাকে তুলে নিয়ে যায়। আজাদ উপজেলার চরফলকন ইউনিয়নের আবদুল হকের ছেলে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিতে পারেনি পুলিশ।

‎অপহৃত আজাদের শ্বশুর মো. ছানা উল্লাহ বলেন, আজাদ প্রতিদিনের ন্যায় সকালে এসে দোকান খোলার জন্য হাজিরহাট বাজারে তার দোকানের সামনে এসে দাড়ান। হঠাৎ ৪-৫জন লোক একটি সিএনজিচালিত অটোরিকশায় তাকে তুলে দ্রুত নিয়ে যায়। বাজারের অন্য ব্যবসায়িরা তখন জিজ্ঞেস করলে আজাদ বিষপান করেছে; তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে দ্রুত পালিয়ে যায় তারা। কিছুক্ষণ পরে আজাদের ফোনে যোগাযোগ করা হলে সে বলছে তাকে নোয়াখালীর করমুল্লাহ এলাকায় নিয়ে গেছে । এ ঘটনায় সকাল থেকে বার বার পুলিশের কাছে গিয়েও তারা কোন সুফল পাননি ।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, বিষয়টি আমরা অবগত হওয়ার পর থেকে আমাদের টিম কাজ করছে। আশা করছি খুব দ্রুত আজাদকে উদ্ধার করা সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : Md Rassel Patwary

কমেন্ট বক্স
রামগতিতে শিক্ষক দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্

রামগতিতে শিক্ষক দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্