ঢাকা | বঙ্গাব্দ

রামগতিতে শিক্ষক দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 75
রামগতিতে শিক্ষক দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন : রামগতিতে শিক্ষক দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রেজাউল হক, রামগতি ব্যুরো চীপ:  লক্ষ্মীপুরের রামগতিতে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষক পরিষদ যৌথভাবে এর আয়োজন করে।

আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আলা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহে আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিনা আক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন ডা. তোহা-ই-আইউব মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান রাসেল, আলেকজান্ডার কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবদুর রহমান, আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল হোসেন, চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি ও চর সেকান্দর সফিক একাডেমির প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন, আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিন, প্রভাষক ইসমাইল হোসেন, চরগোসাই ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিক উল্যাহ, উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম শওকত এমরান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ, মাধ্যমিক শিক্ষক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান ইলিয়াস, প্রাথমিক প্রধান শিক্ষক সেলিনা বেগম প্রমুখ।

বক্তারা প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং মাদরাসা শিক্ষকদের আন্দোলন সংগ্রাম এবং প্রাপ্তী-অপ্রাপ্তীর বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।


নিউজটি পোস্ট করেছেন : Md Rassel Patwary

কমেন্ট বক্স
রামগতিতে “মা ও শিশু কেয়ার হাসপাতাল” এর শুভ উদ্বোধন

রামগতিতে “মা ও শিশু কেয়ার হাসপাতাল” এর শুভ উদ্বোধন