ঢাকা | বঙ্গাব্দ

ভৈরবে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে ১৬ লাখ টাকা ছিনতাই

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 91
ভৈরবে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে ১৬ লাখ টাকা ছিনতাই ছবির ক্যাপশন : ভৈরবে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে ১৬ লাখ টাকা ছিনতাই

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী নুরুল হক (৪৫) ও তার ভাই মাসুদ রানা (৪০)।

 

রোববার (অক্টোবর ২০২৬ ইং) দুপুর দুইটার দিকে শহরের চন্ডিবের এলাকায় ঘটনাটি ঘটে।

 

আহত নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে ডাক্তারগন। দুই ভাই চন্ডিবের এলাকার খাঁজা স্টিল ইন্ডাষ্ট্রিজ'র মালিক। শহরের চন্ডিবের এলাকার মৃত সহীদ মিয়ার ছেলে তারা দুইভাই।

 

আহত নুরুল হক জানান, তারা দুই ভাই মিলে তাদের এলাকায় কয়েক বছর আগে খাঁজা স্টিল ইন্ডাষ্ট্রিজ নামে একটি গুনা কারখানা প্রতিষ্ঠা করেন। কারখানাটি লাভজনক হওয়ায় এলাকার মোহাম্মদ আলী ও তার ছেলেরাসহ কয়েকজন সন্ত্রাসী প্রায় সময় আমাদের কাছে চাঁদা দাবি করত। প্রথমে তাদের ভয়ে মাঝেমধ্য তারা তাদেরকে চাঁদা দিত। তবে চাঁদা দেয়ার কথা কাউকে বলতনা তারা। ইদানিং সন্ত্রাসীরা মোটা অংকের টাকা চাঁদা দাবি করতে থাকে। পরে তারা চাঁদা দিতে অস্বীকার করে। ঘটনায় মোহাম্মদ আলীসহ তার ছেলে ও কয়েকজন সন্ত্রাসী মিলে আজ রোববার দুপুর দুইটার দিকে হঠাৎ করে কারখানার দুই মালিকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

এসময় দুইভাই ১৬ লাখ টাকা নিয়ে কারখানা থেকে বের হয়ে ব্যাংকে যাচ্ছিল। ঘটনার সময় দুইজনকে দেখেই সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করে। এতে দুজনের হাত - পায়ে দা দিয়ে কুপিয়ে জগম করলে তারা মাটিতে লুটিয়ে পড়লে তাদের ১৬ লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাদের আত্মীয়-স্বজন দ্রুত ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক নুরুল হকের অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে এবং তার ছোট ভাই মাসুদ রানাকে হাসপাতালেই চিকিৎসা দিচ্ছে।

 

আহতদের ভগ্নিপতি মো. রবিন মোল্লা বলেন, সন্ত্রাসী মোহাম্মদ আলী দীর্ঘদিন যাবত আমার শ্যালকদের নিকট মোটা অংকের চাঁদা দাবি করছিল। তারা চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা আজ দুপুরে ঘটনাটি ঘটিয়েছে।

 

এবিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবদুল করিম বলেন, আহত দুজনের মধ্য নুরুল হকের দুই পায়ে গুরুতর আহত হয়েছে। তার একটি পা ভেঙ্গে গেছে। তাই তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। অপরজন মাসুদ রানাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারও হাত পায়ে গুরুতর আঘাত রয়েছে।

 

প্রতিপক্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলীসহ তার সঙ্গের কাউকে বক্তব্য নেয়ার জন্য পাওয়া যায়নি। ঘটনার পর পর লোকজন আসার আগেই তারা টাকার ব্যাগসহ পালিয়ে গেছে। একারনে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

ভৈরব থানার উপ-পরিদর্শক আসিবুর রহমান জানান, খবর পেয়ে ওসি সাহেবের নির্দেশে আমরা হাসপাতালে এসে আহতদের দেখে তাদের সাথে কথা বলেছি। ভূক্তভূগীরা অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।


নিউজটি পোস্ট করেছেন : Md Rassel Patwary

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কমলনগরে পূজামন্ডপ পরিদর্শন করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজা

কমলনগরে পূজামন্ডপ পরিদর্শন করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজা