ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ৬০ বছর পর বাবার কবর স্থানান্তর করলেন ছেলেরা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 337
লক্ষ্মীপুরে ৬০ বছর পর বাবার কবর স্থানান্তর করলেন ছেলেরা ছবির ক্যাপশন : লক্ষ্মীপুরে ৬০ বছর পর বাবার কবর স্থানান্তর করলেন ছেলেরা

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রায় ৬০ বছর আগে দাফন করা বাবার কবর স্থানান্তর করেছেন তাঁর ছেলেরা। প্রতিবেশীর জমিতে কবরটি পড়েছেএমন দাবি ওঠার পর কাগজপত্র প্রস্তুত করে কবর স্থানান্তরের সিদ্ধান্ত নেন তাঁরা।

 

রোববার (১ নভেম্বর ২০২৬ইং) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার মোহাম্মদ উল্লাহ এমপি বাড়িতে (বড় বাড়ি) এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা যুদ্ধের আগে মারা যান ওই বাড়ির বাসিন্দা হাফেজ আনসার আলী। সে সময় বাড়ির পাশে তাঁকে দাফন করা হয়। প্রায় ৬০ বছর পর প্রতিবেশী নয়ন বেগম কবরের জায়গাটি নিজেদের বলে দাবি করেন। পরে হাফেজ আনসার আলীর ছেলে সাহাবুদ্দিন বড় মিয়া ও হোসেন আহম্মদ কবরটি স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

 

হাফেজ আনসার আলীর ছেলে হোসেন আহম্মদ বলেন, ‘বাবাকে দাফন করার সময় এত কিছু ভাবা হয়নি। এখন আমরা জানতে পেরেছি, জায়গাটি প্রতিবেশী নয়ন বেগমের। তিনি বিষয়টি জানানোর পর আমরা সময় নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেছি। আজ কবরটি স্থানান্তর করছি।


নিউজটি পোস্ট করেছেন : Md Rassel Patwary

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামগতির মেয়ে আরিশা ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহনে

রামগতির মেয়ে আরিশা ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহনে