মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগতিতে পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক স্প্রে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় আ স ম আব্দুর রব সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদল, রামগতি উপজেলা ছাত্রদল ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ক্যাম্পাসের পুরাতন ভবনসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে জীবাণুনাশক স্প্রে ও ফগার মেশিনের মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জীবাণুনাশক প্রয়োগ করা হয়।
কর্মসূচিটি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান-এর সার্বিক সহযোগিতায় এবং লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি-এর নির্দেশনায় অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, রামগতি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শাহজাদা প্রিন্স, সদস্য সচিব মায়ের হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ খান।
এছাড়া আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম নয়ন, সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক তাবাসসুম ইসলাম ছেদমী, তাসফিয়া, নাসরিন আক্তারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাথি, নাবিলা, মো. ফারহান হোসেন সিহাব, দ্বাদশ শাখার সভাপতি মো. শুভ হাওলাদার, একাদশ শাখার সভাপতি মো. ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক সাকিব, হালিম, হাসান এবং পৌর ছাত্রদল নেতা মো. কাওসার, মো. সাগর, অন্তরসহ সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
Md Abu Sayed