Logo
প্রিন্টের তারিখ: 17 November 2026 | প্রকাশের তারিখ: Nov 18, 2026

সংবাদ শিরোনাম : লক্ষ্মীপুরে খাদ্য নিরাপত্তা, কৃষি ও পরিবেশ সুরক্ষায় দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুরে খাদ্য নিরাপত্তা, কৃষি ও পরিবেশ সুরক্ষায় দাবীতে মানববন্ধন

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: জীবাশ্ম জ্বালানি নয়-ঋণ ও নয়, খাদ্য নিরাপত্তা, কৃষি ও পরিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিতকরণের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬ইং) সকাল ১০ ঘটিকায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি ও পরে আলোচনা সভায় আয়োজন করা হয়।

 

বেসরকারী সংস্থা (CWDA) এর নির্বাহী পরিচালক পারভিন হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রোগ্রাম অফিসার মানিক হোসেন, নারী উদ্যোক্তা হুমায়রা রশিদ, উম্মে আকলিমা, লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম খান, ক্যাবের জেলা শাখা সদস্য রেজাউল করিম পারভেজ প্রমুখ।

 

বক্তারা বলেন বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নি:সরণের ০.৫ শতাংশেরও কম করে। অথচ জলবায়ু অভিঘাতে সব চেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে এদেশের কৃষক ও গ্রামীণ মানুষ। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দূর্যোগে ক্ষতি হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা যা আগের ৬ বছরের প্রায় ১০ গুণ। জলবায়ু পরিবর্তনের কারণে দেশে প্রাকৃতিক দূযোর্গ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে অথচ সেই হারে মানুষ সহায়তা পাচ্ছেনা। তাই আমরা মনে করি জীবাশ্ম জ্বালানি নয়-ঋণ ও নয়, খাদ্য নিরাপত্তা, কৃষি ও পরিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিতকরণ করতে হবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF