সাম্প্রতিক স্বদেশ ডেক্স: ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও জমকালো আয়োজনোর মধ্যে দিয়ে কিশোরগঞ্জ জেলা শাখার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩২ তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ইং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬ইং) সকাল ১১ ঘটিকায় কিশোরগঞ্জ শহরের ডক্টরস মিলনায়ত ভবন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলোয়াত করেন কিশোরগঞ্জ কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।
আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান কিশোরগঞ্জ জেলা শাখার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিভিন্ন সদস্যবৃন্দ।
কিশোরগঞ্জ জেলা শাখার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও অর্থ সম্পাদক, বাংলাদেশ ইট প্রস্তুতকারী কেন্দ্রীয় মালিক সমিতি, ঢাকা আলহাজ্ব হাফেজ মোহাম্মদ খালেকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০১ (কিশোরগঞ্জ--হোসেনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০২ (পাকুন্দিয়া--কটিয়াদী) আসনের মাননীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জালাল উদ্দিন এমপি, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর মোল্লা।
কিশোরগঞ্জ জেলা শাখার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আবু বক্কর সিদ্দিকী, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মাসুদ ইকবাল, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক এড. ছাইফুল হক মোল্লা, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক মোস্তফা কামাল, কিশোরগঞ্জ জেলা শাখার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক সামসুল ইসলাম শামীম, অর্থ সম্পাদক ইসহাক ভূইয়াসহ প্রমূখ।
সভায় আমন্ত্রিত অতিথিসহ ২ শতাধিক সদস্য বৃন্দের প্রীতিভোজ শেষে র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।