মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: অন্যকে হাসাতে ভালো লাগে ১২ বছর বয়সী ছোট্ট রাহাত হোসেনের। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় দারুণ সব ভিডিও বানিয়ে সে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটায়, তেমনি ক্যামেরার আড়ালে তাকে লড়তে হচ্ছে এক কঠিন বাস্তবতার সাথে। জন্মের পর থেকেই সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। নিয়মিত রক্ত পরিবর্তন ও চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তার দিনমজুর বাবার পরিবার আজ দিশেহারা।
সোশ্যাল মিডিয়ায় রাহাতের এই জীবন সংগ্রামের গল্পটি লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের দৃষ্টিগোচর হয়।
মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬ইং) জেলা প্রশাসকের কার্যালয়ে রাহাতকে তার পড়ালেখা ও চিকিৎসার সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। সবসময় সমাজের এমন মেধাবী ও সংগ্রামী শিশু এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে জেলা প্রশাসন থাকবে বলে জানান এম এম মেহেদী হাসান।