Logo
প্রিন্টের তারিখ: 01 November 2026 | প্রকাশের তারিখ: Nov 2, 2026

সংবাদ শিরোনাম : কমলনগরে নানা আয়োজনে যুবদিবস পালিত

কমলনগরে নানা আয়োজনে যুবদিবস পালিত

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

 

রোববার (১ নভেম্বর ২০২৬ইং) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রথমে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের স্পন্দন সম্মেলনে কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

‎উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফছারুল হাছানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম, বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, ‎উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার, যুবদলের সাধারণ সম্পাদক আবু ছায়েদ দোলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফয়েজ, আমজাদ হোসেন আমু, আরিফুল ইসলাম তারেক ও ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজুসহ প্রমূখ ।

 

পরে যুবদিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF