Logo
প্রিন্টের তারিখ: 01 November 2026 | প্রকাশের তারিখ: Nov 2, 2026

সংবাদ শিরোনাম : লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত

লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০১ নভেম্বর (রোববার) জাতীয় যুব দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালী, যুব মেলা, আলোচনা সভা, ঋণ বিতরণ এবং প্রশিক্ষনাথীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।


সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণ থেকে র‌্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।


বিশেষ অতিথি ছিলেন মো. আবু তারেক, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক শাহাব উদ্দিন সাবু, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো অডিনের্টর সফিকুল ইসলাম, সহকারী পরিচালক হারুন অর রশিদ, রেজাউল করিম লিটন, নিজাম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিকবৃন্দ ঋণের চেক বিতরণ ও বিভিন্ন ট্রেডে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন ।


এর আগে যুব মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দ। মেলায় যুব সংগঠনের বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে প্রায় ২০ টি স্টল প্রদর্শন করা হয়। পরে বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ,সেচ্ছাসেবী সংগঠনসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, এনজিও, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF