Logo
প্রিন্টের তারিখ: 27 October 2026 | প্রকাশের তারিখ: Oct 27, 2026

সংবাদ শিরোনাম : কমলনগরে যুবকের ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় মামলা

কমলনগরে যুবকের ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় মামলা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের কমলনগরে যুবকের ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর ২০২৬ইং) রাতে নিহত ফজলে আলী হাজারীর ছেলে ফয়সাল আহাম্মদ বাদি হয়ে এ মামলা করেন। মামলায় অভিযুক্ত মো.মাহফুজকে প্রধান আসামি করে ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৮-১০ জনের নামে মামলা করা হয়। এখন পর্যন্ত পুলিশ কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

‎উল্লেখ্য, নিহতের শ্যালকের ছেলে দেলোয়ারের সঙ্গে একই এলাকার জামাল হোসেনের মেয়ের সাথে এক বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরেই তাদের বিচ্ছেদ হয়। সম্প্রতি ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় আগের স্বামী দেলোয়ার তাদের পূর্বের অন্তরঙ্গ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

এনিয়ে এলাকায় উত্তেজনা শুরু হলে শুক্রবার (২২ অক্টোবর ২০২৬ইং) সন্ধ্যায় সালিসি বৈঠকে তা সমাধানের চেষ্টা করে এলাকাবাসী। যথারিতি সালিশ বৈঠক শুরু হলে ওই বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়ের খালাতো ভাই দেলোয়ার উত্তেজিত হয়ে ছেলে ফুফা ফজলে আলী হাজারীকে কয়েকটি ঘুষি দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে ঢাকা নেওয়ার পথে হাজারীর মৃত্যু হয়।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামদ ফরিদুল আলম বলেন, নিহতের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF