Logo
প্রিন্টের তারিখ: 24 October 2026 | প্রকাশের তারিখ: Oct 24, 2026

সংবাদ শিরোনাম : ভৈরবে ইজারাকৃত বালু মহলে কাজল ও তার বাহিনীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

ভৈরবে ইজারাকৃত বালু মহলে কাজল ও তার বাহিনীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মাদক, চাদাঁবাজি সহ ১০টি মামলার আসামী কাজল ও তার বাহিনীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

ভৈরবের মেঘনায় বালু মহলের বৈধ ইজারাদার সফিক ট্রেডার্সের পক্ষে পরিচালক মইনুল ইসলাম বেকুল শুক্রবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মইনুল ইসলাম বেকুল জানান, পৌরসভার সাবেক মেয়র হাজি মো. শাহিন এর ছোট ভাই সফিকুল ইসলাম টেন্ডারে অংশগ্রহণ করে সর্বোচ্চ দর দাতা হিসেবে ১৬ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা সরকারি কোষাগারে ইজারা মূল্য ও ভ্যাট ট্যাক্স পরিশোধ করে সরকারি নিয়ম মেনে ভৈরব উপজেলাধীন ৩টি মৌজায় ১লা বৈশাখ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কিন্তু বৈধভাবে বালু উত্তোলন করলেও ইমতিয়াজ আহমেদ কাজল বিনা পয়সায় বালু ব্যবসায় শেয়ার হওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেয়। কিন্তু তাকে শেয়ার না দেয়ায় সে ফেসবুকে বিভিন্ন সময় অপপ্রচার চালিয়ে আসছে। শুধু তাই নয় সে গত ২০ অক্টোবর মাসুদ রানা বাবু সহ দলবলসহ তার বাহিনী নিয়ে লুন্দিয়ায় বালু মহলে গিয়ে ড্রেজারে হামলা চালায়।

এসময় হত্যা করার উদ্দ্যেশ্যে হামলা করে মো. কাকন মিয়ার মাথা ফাটিয়ে ক্যাশে থাকা ১৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে কাকনকে আহত অবস্থায় প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে কাকন চিকিৎসাধীন রয়েছে।

এঘটনায় কাকনের ভাই পূণ্য মিয়া বাদী হয়ে ইমতিয়াজ আহমেদ কাজল, বাবুসহ ১১ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাত নামা আরো কয়েকজন কে আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে লিখিত বক্তব্যে যুব দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সুজন,সদস্য সচিব আল মামুন, পৌর যুব দলের আহ্বায়ক হানিফ মাহমুদ, ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন প্রমূখ।

এছাড়াও সংবাদ সম্মেলনে বিএনপির ও অঙ্গ-সংগঠনের দলীয় নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF