Logo
প্রিন্টের তারিখ: 15 October 2026 | প্রকাশের তারিখ: Oct 16, 2026

সংবাদ শিরোনাম : জনগনের ভোট রক্ষায় সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে-------- হুমায়ুন কবির

জনগনের ভোট রক্ষায় সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে-------- হুমায়ুন কবির

রেজাউল হক, রামগতি ব্যুরো চীপ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শুরা সদস্য, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি ও কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির বলেছেন, ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন ২০২৭ সালে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগনের ভোট রক্ষা করা আমাদের দায়িত্ব। কেউ যেন কোনো অবস্থায়ই ভোট চুরি করতে না পারে এ জন্য আমাদের সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।


বুধবার (১৫ অক্টোবর ২০২৬ইং) সন্ধ্যায় উপজেলা সদর আলেকজান্ডার বাজার পৌরসভা জামায়াত কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।


হুমায়ুন কবির বলেন, দেশের মানুষ এখন আগের চেয়ে জামায়াতে ইসলামীর প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠেছে। কারণ গত সংসদ নির্বাচনের পর সরকার দলের নেতা কর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজিসহ সর্বোপরি দুঃশাসনের কারণে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ হয়ে উঠেছে।


পৌরসভার আমির মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা জাফর আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ইউনিট সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শুরা, কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ফারুক হোসেন মো. নুর নবী, জেলা শুরা সদস্য ও কমলনগর উপজেলা আমির মো. জামাল উদ্দিন প্রমূখ।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF