রেজাউল হক, রামগতি ব্যুরো চীপ: লক্ষ্মীপুরের রামগতিতে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬ইং) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন।
এসময় বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিদের পরামর্শ এবং শান্তিপূর্ণ ভাবে পুজা উদযাপনে বক্তব্য রাখেন রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক নৌ-পুলিশ ইনচার্জ মোহাম্মদ আলী।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সাংবাদিক এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রমূখ।