Logo
প্রিন্টের তারিখ: 08 October 2026 | প্রকাশের তারিখ: Oct 9, 2026

সংবাদ শিরোনাম : কমলনগরে ব্যবসায়ি অপহরণ ‎

কমলনগরে ব্যবসায়ি অপহরণ ‎

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের কমলনগরে আজাদ উদ্দিন (৩৮) নামে এক কনফেকশনারি ব্যবসায়িকে অপহরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার হাজিরহাট বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ৪-৫ জন যুবক সিএনজি চালিত অটোরিকসা করে তাকে তুলে নিয়ে যায়। আজাদ উপজেলার চরফলকন ইউনিয়নের আবদুল হকের ছেলে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিতে পারেনি পুলিশ।

‎অপহৃত আজাদের শ্বশুর মো. ছানা উল্লাহ বলেন, আজাদ প্রতিদিনের ন্যায় সকালে এসে দোকান খোলার জন্য হাজিরহাট বাজারে তার দোকানের সামনে এসে দাড়ান। হঠাৎ ৪-৫জন লোক একটি সিএনজিচালিত অটোরিকশায় তাকে তুলে দ্রুত নিয়ে যায়। বাজারের অন্য ব্যবসায়িরা তখন জিজ্ঞেস করলে আজাদ বিষপান করেছে; তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে দ্রুত পালিয়ে যায় তারা। কিছুক্ষণ পরে আজাদের ফোনে যোগাযোগ করা হলে সে বলছে তাকে নোয়াখালীর করমুল্লাহ এলাকায় নিয়ে গেছে । এ ঘটনায় সকাল থেকে বার বার পুলিশের কাছে গিয়েও তারা কোন সুফল পাননি ।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, বিষয়টি আমরা অবগত হওয়ার পর থেকে আমাদের টিম কাজ করছে। আশা করছি খুব দ্রুত আজাদকে উদ্ধার করা সম্ভব হবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF