Logo
প্রিন্টের তারিখ: 15 October 2026 | প্রকাশের তারিখ: Oct 16, 2026

সংবাদ শিরোনাম : রামগতিতে কলেজ ছাত্রদলের উদ্যোগে জুলাই গ্রাফিতি কর্মসূচি অনুষ্ঠিত

রামগতিতে কলেজ ছাত্রদলের উদ্যোগে জুলাই গ্রাফিতি কর্মসূচি অনুষ্ঠিত

মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রামগতির আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে “জুলাই গ্রাফিতি” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ৩–৪ দিন ধরে চলমান এ কর্মসূচির সমাপ্তি হয় ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার আ স ম আব্দুর রব সরকারি কলেজের মূল গেট সংলগ্ন বিভিন্ন ভবনের দেয়ালে জুলাই গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে কর্মসূচিটি সম্পন্ন করা হয়।

গ্রাফিতিতে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ, মুগ্ধ, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম, শহীদ শরীফ ওসমান হাদীসহ জুলাই-আগস্টে আহত ও শহীদদের স্মরণে বিভিন্ন চিত্র, স্লোগান, উক্তি এবং আন্দোলনের দৃশ্যমান ঘটনাবলি তুলে ধরা হয়।

কর্মসূচিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম নয়ন বলেন,“বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমাদের এই কর্মসূচি সম্পন্ন হয়েছে। জুলাইকে বাঁচিয়ে রাখতে হলে জুলাইয়ের কিছু স্মৃতি ও চিত্র পরবর্তী প্রজন্মের জন্য স্মৃতিস্বরূপ সংরক্ষণ করতে হবে। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখতে হবে—এমন নির্দেশনাও দিয়েছেন হুইপ মহোদয়।”

এসময় উপস্থিত ছিলেন আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, জুলাই-আগস্টের সম্মুখসারির যোদ্ধা ও ছাত্রদল নেতা কাওসার, সাগর, অন্তর, মো. হালিম, সাকিব, অন্তর খন্দকার, জুলাই যোদ্ধা নাহিদ তালুকদারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির মাধ্যমে জুলাই-আগস্টের আন্দোলনের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং ঐতিহাসিক ঘটনাবলি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


© সকল কিছুর স্বত্বাধিকারঃ shamprotikshawdesh.com
Design & Develop by: Creative Soft Bangladesh
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF