ঢাকা | বঙ্গাব্দ

রামগতিতে নিষিদ্ধ সময়ে মাছঘাটে বরফের রমরমা বাণিজ্য, দেখার কেউ নেই!

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 49
রামগতিতে নিষিদ্ধ সময়ে মাছঘাটে বরফের রমরমা বাণিজ্য, দেখার কেউ নেই! ছবির ক্যাপশন : রামগতিতে নিষিদ্ধ সময়ে মাছঘাটে বরফের রমরমা বাণিজ্য, দেখার কেউ নেই!

রেজাউল হক, রামগতি ব্যুরো চীপ: লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধ সময়ে মাছঘাটে বরফের রমরমা বাণিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে। মাছ আহরণ, পরিবহন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকার সময়েও ঘাটে দেদারসে বরফ বিক্রি করছে দুটি সিন্ডিকেট চক্র। নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের উপর সরকার নিষেধাজ্ঞা দিয়ে বরফকল ও বরফ বিক্রি বন্ধ রাখতে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দিলেও রামগতির ব্রীজঘাট এলাকার ওই দুইটি সক্রিয় গ্রুপের এ কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি। তারা ক্ষমতার দাপট দেখিয়ে দেদারসে বরফ বিক্রি করছে। প্রতিদিন শতশত মন বরফ বিক্রি করছে ওই গ্রুপের সদস্যরা।

 

স্থানীয়দের অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ব্রীজঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে দুইটি সিন্ডিকেটের প্রায় ১০ জন অসাধু ব্যবসায়ী দেদারসে বরফ বিক্রি করছে। চরগাজী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কন্ট্রাক্টরের গ্রুপের সাদ্দাম, মাহফুজ, রাসেল ও রিদয় এবং সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্ছু গ্রুপের মোতালেব, চুনা ফরিদ, কাজল ও নেছার। এরা প্রতিদিন শতশত মন বরফ বিক্রি করছে ওই মাছঘাটে। গত সাপ্তাহে বাচ্চু চেয়ারম্যান গ্রুপের দুই ট্রাক বরফ স্থানীয় আযাদ মার্কেট এলাকায় আটক করে এলাকাবাসী। পরে ওই বরফ বাচ্চু চেয়ারম্যানের হুমকিতে চেড়ে দেয় তারা।

 

নিষিদ্ধ সময়ে মাছ ধরার সঙ্গে জড়িত বরফ বেচাকেনা বন্ধ থাকার কথা থাকলেও মাছঘাটে বরফের বেচাকেনা অব্যাহত রয়েছে। মাছ সংরক্ষণ ও পরিবহনে ব্যবহৃত এই বরফের চাহিদা ঘিরে ঘাটে ব্যবসা জমজমাট চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি চোখে পড়ছে না বলে দাবি এলাকাবাসীর।

 

ব্রীজঘাট এলাকার, আমজাদ, ফয়েজ উল্লাহ, নুর হোসেন বলেন, সন্ধার পর থেকে সারারাত ধরে এ ঘাটে প্রচুর মাছধরার নৌকা নদীতে নামে। সারারাত তারা মা ইলিশ শিকার করে ভোরে ঘাটে আনা হয়। তখন প্রচুর বরফের প্রয়োজন হয়। সেজন্য ওই দুইটি সিন্ডিকেটের সদস্যরা এ ঘাটে বরফ বিক্রি করছে।

 

অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্ছু বলেন, ব্রীজঘাটে বরফ বিক্রি করার ঘটনা সঠিক। তবে তিনি এসব অবৈধকাজের সাথে জড়িত নন।

 

চরগাজী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কন্ট্রাক্টরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, বরফ উৎপাদন, মৌজুদ, বিক্রি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ আইন অমান্য করে নিষিদ্ধ সময়ে কেউ বরফ বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ উজ জামান বলেন, ঘটনাস্থলে লোক পাঠিয়ে তদন্ত করা হবে। প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : Md Rassel Patwary

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামগতিতে নিষিদ্ধ সময়ে মাছঘাটে বরফের রমরমা বাণিজ্য, দেখার কেউ

রামগতিতে নিষিদ্ধ সময়ে মাছঘাটে বরফের রমরমা বাণিজ্য, দেখার কেউ