রেজাউল হক, রামগতি ব্যুরো চীপ: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ঘুর্ণিঝড় আগাম কার্যক্রম নীতি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর শাখার উদ্যোগে বুধবার রামগতি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর সহকারী প্রকল্প কর্মকর্তা মো. আবদুল খালেক, মো. ইসামুর রশিদ।
দুর্যোগ ও ঘূর্ণিঝড়ের পুর্বে এবং পরের করনীয় কার্যক্রম বিষয় নিয়ে আলোকপাত করেন, জেলা রেড ক্রিসেন্টের সোসাইটির নির্বাহী সদস্য নাজির আহম্মদ, ইউনিট লেভেল কর্মকর্তা সোহেল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুভেল সরকার, মৎস্য কর্মকর্তা মো. সৌরভ উজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা, ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. জামাল উদ্দিনসহ প্রমূখ।
Md Rassel Patwary