ঢাকা | বঙ্গাব্দ

কমলনগর সোনালী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ‎

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 72
কমলনগর সোনালী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ‎ ছবির ক্যাপশন : কমলনগর সোনালী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ‎
ad728

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর সোনালী ব্যাংক পিএলসি কমলনগর শাখার ব্যবস্থাপক মো. সাহেব উল্লার বিদায় এবং নতুন ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সল এর বরণ অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পালকি কমিউনিটি সেন্টার এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট সোনালী ব্যাংক কমলনগর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামছুল আলম, সোনালী ব্যাংক পিএলসির জেলা ডেপুটি জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক ভুঁইয়া ও সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোছাইন ফারুকী।

‎সিনিয়র অফিসার তাওহীদুল আমিনের সঞ্চালনায় ‎অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি লক্ষ্মীপুর জেলার শাখা ব্যবস্থাপক মো. শাহজাহান এজিএম মো ইউছুফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান, হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, জেলা কর্মকর্তা কর্মচারী পরিষদের সভাপতি আবুল হাশেম, চরসীতা শাখা ব্যবস্থাপক রাজিম আহমেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন, হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন, আকতার হোসেন মিলন, তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিনসহ প্রমূখ।


নিউজটি পোস্ট করেছেন : Md Abu Sayed

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কমলনগরে এমপি'র পক্ষে উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড

কমলনগরে এমপি'র পক্ষে উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড